ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লায় নিহত ৩

সড়কের পাশে দাঁড়িয়ে বালু তোলার সময় ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লার চান্দিনা উপজেলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে দিনমুজুর ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান।


ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page

↑